নৃশংসভাবে নাবালক ছেলের হাতে খুন হলেন বাবা!

Monday, April 10, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এক অমানবিক ঘটনা! নির্মমভাবে বাবাকে খুন করলো তার নাবালক ছেলে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের শামুকতলা থানার অন্তর্গত রায়ডাক চা বাগানের লঙ্কা পাড়া মাস্টার লাইনে। মৃত ব্যক্তির নাম সন্তোষ এক্কা। সূত্রের খবর, রবিবার রাতে সন্তোষ এক্ক ও তার ছেলে বিনীত এক্কা বাড়িতে একা ছিলেন। তবে তার স্ত্রী সাউনি তির্কি সেদিন বাড়ি ছিলেন না। এইদিন রবিবার গভীর রাতে বাবাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বিনীত, এমনটাই অভিযোগ উঠে এসেছে।  সোমবার সাত সকালে বাড়ি ফিরে তার স্ত্রী বাড়িতে স্বামীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পাড়ার প্রতিবেশীদের ডেকে আনে। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে। দিলীপকে তার মা ফোন করলে সে জানায় সে নিজে তার বাবাকে খুন করেছে।

ঘটনাস্থলে এসে শামুকতলা থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। নবালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কি কারণে সে এমন ঘটনা ঘটালো তা নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। পাশাপাশি রক্তমাখা কুড়ালটিকেও উদ্ধার করা হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator