খবরটি শুনুন
অডিও সংস্করণ
ISC বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে তাক লাগালেন বেলাকোবার (Belacoba) মেয়ে রিয়া মহতা (Rhea Mahta)। ৪০০ এর মধ্যে তার মোট প্রাপ্ত নম্বর ৩৯৬। মেয়ের এমন সাফল্যে স্বাভাবিকভাবে খুশির হাওয়া পরিবারে। রিয়ার বাবা হরি মহতা (Hari Mahata) পেশায় ব্যবসায়ী এবং তার মা রেখা মহতা (Rekha Mahata) গৃহবধু। বেলাকোবার বাবু পাড়ায় (Belakoba Babupara) তাদের বাড়ি।
ব্যবসায়ী দম্পতির মেয়ে রিয়া দশম শ্রেণির পরীক্ষায় পেয়েছিল ৯৭.৪ শতাংশ আর দ্বাদশ শ্রেণিতে ১ শতাংশ কম অর্থাৎ ৯৯ শতাংশ পেলেন। এবার নিজের "আই এ এস" অফিসার লক্ষ্যপূরণেও এক পা এগিয়ে গেলেন তিনি।
ভবিষ্যতে বাইরে গিয়ে ইউপিএসসির (UPSC) কোচিং নেবেন বলে তিনি জানিয়েছেন। রাজ্যে চতুর্থ হওয়ার পর রিয়ার প্রতিক্রিয়া ছিল, মা বাবার আন্তরিক প্রচেষ্টায় তার এই সাফল্য। এছাড়াও ইংরেজি নিয়ে পড়ার ইচ্ছা।
উল্লেখ্য, রবিবার ISC দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশ হয়। আর সেখানেই ৯৯ শতাংশ পেয়ে রাজ্যের মধ্যে চতুর্থ হয়েছেন বেলাকোবার বাবু পাড়ার বাসিন্দা রিয়া মহতা। জলপাইগুড়ি(Jalpaiguri) একটি বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের ছাত্রী রিয়া। ২০২১ সালে মাধ্যমিক পাশ করেন তিনি। ৯৭.৪ শতাংশ নম্বর পেয়ে ভর্তি হন কলা বিভাগে। দ্বাদশেও দারুণ ফলাফল।
রিয়ার এই সাফল্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি এদিন তার বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি মুখ করিয়েছেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় (Rajganj MLA Khageswar Roy)। ভবিষ্যতে রিয়ার সাফল্য কমনা তিনি করছেন। এছাড়াও মেয়ের এই সাফল্য খুশি তার বাবা মাও। রিয়া ”বেলাকোবার গর্ব (Belacoba's Pride)” বলে মন্তব্য করেন বাবু পাড়ার বাসিন্দা প্রসেনজিৎ দে (Prasenjit Dey)।