উচ্চ মাধ্যমিকে জলপাইগুড়ির সুচেতনা ও সময়িতা রাজ্যে দশম

Wednesday, May 24, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থানাধিকারী জলপাইগুড়ি সুনিতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সুচেতনা জানা এবং সময়িতা দাসগুপ্ত। তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৭। উল্লেখ্য, এবছর সুনিতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মোট ২৩৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এদের মধ্যে সুচেতনা ও সময়িতা রাজ্যে দশম স্থান অধিকার করে জলপাইগুড়ির নাম উজ্জ্বল করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সুতপা দাস ছাত্রীদের ফলাফল শোনে খুশি প্রকাশ করেছেন। আর রাজ্যে দশম স্থান পেয়ে ভীষণ খুশি দুজনেই (সুচেতনা ও সময়িতা)।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator