৫০০ নয় ২০০০ দেবে! "তৃণমূলের, লক্ষ্মীর ভাণ্ডারের" পালটা "বিজেপির, নারায়ণ ভাণ্ডার"?

Wednesday, May 17, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
২১-এর বিধানসভা ভোটের আগে মহিলাদের 'লক্ষ্মীর ভাণ্ডার' (Lakshmir Bhandar) প্রকল্প চালু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই সেই প্রকল্প শুরু করা হয়।

যার প্রতিফলন পড়েছে ভোটবাক্সে। এরপরের ভোটগুলিতে ক্রমশ খারাপ ফল করছে বিজেপি। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প নিয়ে বিজেপি তথা অন্যান্য বিরোধী দল নানা বিদ্রুপ করেছে। কিন্তু এবার সেই পথেই হাঁটতে চলেছে গেরুয়া শিবির। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা এবার 'নারায়ণ ভাণ্ডার' (Narayan Bhandar) প্রকল্প শুরু করার কথা ঘোষণা করে দিলেন সুকান্ত মজুমদার (Sukant Majumder)।

জানা গিয়েছে, মঙ্গলবার হুগলির পাণ্ডুয়ার খন্যানে যুবমোর্চার সম্মেলনে যোগ দিয়েছিলেন সুকান্ত। আর সেই সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, বিধায়ক বিমান ঘোষ, সুরেশ সাউ, দীপাঞ্জন গুহরা। সেখানেই সুকান্ত অনেক কথার পাশাপাশি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী ৫০০ টাকা ঘুষ দিয়ে ভাবছেন আমাদের বাড়ির মহিলাদের কিনে নিয়েছেন।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘গ্রামের মানুষকে তৃণমূল বুঝিয়েছে, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।’ এরপরই তিনি জানান, বিজেপি ২০০০ টাকা দেওয়ার বন্দোবস্ত করবে। পাশাপাশি কর্মসংস্থানও করবে। এদিন সুকান্ত’র সঙ্গে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, দলের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator