Madhyamik Result: বেলাকোবা হাইস্কুলে ৬১২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করলেন কৌশিক সাহা

Friday, May 19, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের (Belakoba High School) সাফল্য। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি (Devdatta Majhi.)। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। এদিকে বেলাকোবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, মোট ৬১২ নম্বর পেয়ে স্কুলে প্রথম কৌশিক সাহা (Kaushik Saha)। জানান গিয়েছে কৌশিক সাহার বাড়ি শিলিগুড়ির ফুলবাড়ী এলাকায় বাবা সঞ্জীব সাহা, কৌশিক চার বছর থেকে বেলাকোবায় মামার বাড়ি থেকে পড়াশোনার চালিয়ে যাচ্ছেন। পড়াশুনায় অত্যন্ত সাহায্য করছেন মা থেকে শুরু করে মামার বাড়ির সদস্যরা। আনন্দে কৌশিকের আত্মীয়-স্বজন। ছেলের এই সাফল্যে আনন্দে মেতে উঠেছে পরিবার।

এ বিষয়ে কৌশিক সাহা জানান, ভালই লাগছে ৬১২ নম্বর পেয়েছি, আমার ফলাফলে মা বাবার অবদান রয়েছে। আমি প্রায় ৩-৪ বছর থেকে মামার বাড়ি থেকেই পড়াশুনা করছি। ভবিষ্যতে কি করবো এখনও ঠিক করিনি। জানা গিয়েছে সঞ্জীবের বাবা মুদিখানার দোকান করে সংসার চালায়।

বেলাকোবা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তার মধ্যে পাস করেছেন ১৮২ জন! বেলাকোবা উচ্চমাধ্যমিক বিদ্যালয় স্কুলের ৬১২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন, কৌশিক সাহা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনুপ রায় তার মোট প্রাপ্ত নম্বর ৫৮৪,

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator