Phansidewa Fire: ফাঁসিদেওয়ায় অগ্নিকান্ডের ঘটনায় একাধিক বাড়ি পুড়ে ছাই

Saturday, May 13, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভয়ানক অগ্নিকান্ডের ঘটনা ফাঁসিদেওয়া ব্লকের চটহাট গ্রাম পঞ্চায়েতের দুধখাওয়াগছে। আর সেই অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই ৪টি বাড়ি। প্রায় ক্ষতিগ্রস্থ আরও ২টি ঘর। জানা গিয়েছে রান্না করার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক অনুমান।

সূত্রের খবর, শনিবার প্রথমে স্থানীয়রা একটি বাড়িতে আগুন দেখতে পান।মুহুর্তের মধ্যে আগুন আশেপাশের বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ে। প্রথমত স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর খবর দেওয়া হয় দমকলে। শিলিগুড়ি ও মাটিগাড়ার দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর। যদিও পুড়ে ছাই হয়ে যায় ৪টি ঘর পাশাপাশি আরও দুটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয় বলেই জানা গিয়েছে।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদার, পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। ক্ষতিগ্রস্তদের খাবার জামাকাপড় ত্রিপাল বিতরণ করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানান বিডিও।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator