চা শ্রমিকদের নিয়ে সভা'র পাশাপাশি, প্রার্থীদের পরিচয় অনুষ্ঠান

Friday, June 23, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
চা শ্রমিকদের নিয়ে সভা'র পাশাপাশি পঞ্চাতের নির্বাচনে নির্বাচিত হওয়া প্রার্থীদের পরিচয় অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন শুক্রবার, শিকারপুর অঞ্চলের ডিপু লাইনের চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায়। এদিন এই সভায় চা শ্রমিক থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানান বক্তিতা রাখেন এলাকার তৃণমূল নেতৃত্বরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিকারপুর অঞ্চলের অঞ্চল সভাপতি নারায়ণ বসাক জানান, "সামনের পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের এই সভা, শ্রমিকদের হয়ে আমাদের দল যা কাজ করেছে তাতে শ্রমিক থেকে সাধারণ মানুষ খুশি। এবং তারা আমাদের সঙ্গে আছেন, তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমাদের জয় নিশ্চিত।" এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হওয়া এলাকার প্রার্থীরা এবং অনেক তৃণমূল নেতৃত্ব সহ তৃণমূল কর্মী সমর্থকেরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator