খবরটি শুনুন
অডিও সংস্করণ
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই, ভাঙ্গন তৃণমূলে। শক্তিবৃদ্ধি বিজেপির। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ২০ জন সাধারণ তৃণমূল কর্মী সহ পরিবার, এমনটাই দাবি বিজেপির। এদিন রাজগঞ্জ ব্লকের মান্তারদাড়ির পাঁচ নম্বর বুধে বিজেপি নেতা মৃগেন রায়ের নেতৃত্বে এদিন এই যোগদান সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াতে দলের অনেকটা সুবিধা হবে বলে জানান বিজেপি নেতা দেবাশীষ দে। পাশাপাশি উদয় শঙ্কর সেন মজুমদার জানান, তৃণমূলে যারা ভালো লোকেরা ছিলেন তারা বিজেপিতে যোগদান করেছেন, এবং আজকেও তৃণমূলের কিছু ভালো লোকেরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন এতে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অনেকটা শক্তিবৃদ্ধি হবে।
