রাজগঞ্জে বাম প্রার্থীকে হুমকির অভিযোগ!

Thursday, June 15, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পঞ্চায়েত ভোটের আগে বাম প্রার্থীকে হুমকির অভিযোগ। অভিযোগের আঙুল শাসক দলের দিকে। যদিও হুমকির অভিযোগ মানতে নারাজ শাসক দল ঘটনাটি বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করছেন রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি।

জানা গেছে ওই সিপিএম প্রার্থীর নাম ফিরোজা বেগম। রাজগঞ্জের সন্ন্যাসী কাটা অঞ্চলের ১১৯ নম্বর বুথে বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি। গতকাল রাতে তার বাড়ির সামনে রাস্তায় হুমকির সুরে বেশ কয়েকটি লিফলেট পড়ে থাকে দেখেন। সেই লিফলেটে হুমকির সুরে লেখা থাকে যদি ভোটে দাঁড়াও তাহলে এর ফল ভালো হবে না। সিপিএম প্রার্থী ফিরোজা বেগম অবশ্য এই হুমকি কে পাত্তাই দেয়নি। আজ তিনি রাজগঞ্জ ভিডিও অফিসে বাম প্রার্থী হয়ে মনোনয়ন জমা করলেন।

হাসিমুখে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমকির এই অভিযোগ তিনি তুলে ধরেন। অভিযোগের আঙুল তুলেছেন শাসকদলের দিকে। তবে তিনি যে ভয় পাননি এদিন তার হাসিতেই তা পরিষ্কার। ১০০ শতাংশ আত্মবিশ্বাস যে তিনি ভোটে জিতবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে শাসকদলের দিকে অভিযোগে এই ঘটনা পুরোপুরি নাকচ করে দিয়েছেন ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী। এই ঘটনায় বিরোধীদের চক্রান্ত দেখছেন তিনি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator