হাতির পালের হানায় ভাঙল ঘর, নষ্ট হল কলাবাগান

June 16, 2023
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
হাতির হানায় ভাঙল ঘর। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে আলিপুরদুয়ার ১ নং ব্লকের কুমারপাড়া এলাকায় হানা দেয় হাতির পাল। চিলাপাতা জঙ্গল থেকে বেরিয়ে এক পাল হাতি ওই এলাকায় আসে। রাতের ঝড় বৃষ্টির মধ্যেই এলাকায় তাণ্ডব চালায় হাতির পাল।

কুমারপাড়া এলাকায় একটি বাড়ি ভেঙে দেয় ও কলা বাগান নষ্ট করে হাতিগুলো। এছাড়াও বেশ কয়েকটি সুপারি গাছও নষ্ট হয় হাতির হানায়। খবর পেয়ে শুক্রবার ওই এলাকায় বন দপ্তরের কর্মীরা যায়। পরিস্থিতি খতিয়ে দেখে এলাকার বাসিন্দাদের যাবতীয় ক্ষতিপূরণের আবেদন করতে বলেন বনকর্মীরা।
Advertisement