গজলডোবা এলাকায় হাতির হানায় মৃত্য এক ব্যক্তির

June 01, 2023
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
সাত সকালে হাতির হানায় প্রাণ হারালো এক তরতাজা যুবকের। জমিতে চাষ করেছিলেন বাদাম, আর সেই বাদাম দেখতে গিয়েই বিপত্তি। এদিন বৃহস্পতিবার সকাল নাগাদ বাদাম চাষের জমিতে বাদাম দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি। তখনই ঘটে এই ঘটনা।

ঘটনাটি ঘটেছে এদিন বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের নাথুয়া চর এলাকায়। মৃত ওই যুবকের নাম সাগর দাস বয়স ২৫ বছর। বাড়ি বারোপটিয়া গ্রাম পঞ্চায়েতের নোথুয়া চর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন বৃহস্পতিবার সকালে ২ ভাই গরু নিয়ে মাঠে যান। গরু মাঠে দিয়েই নিজের বাদাম ক্ষেত দেখতে যান দুই ভাই। সেই জায়গায় ১ টি হাতি আগে থেকেই ছিল তাদের জানা ছিল না। হঠাৎই তাদের দিকে ধেয়ে আসেন। ছোট ভাই সেই হাতির থেকে পালাতে সক্ষম হলেও তার দাদা সাগর দাস সেখান থেকে পালাতে পারে নী। সাগর দাস জমিতেই পরে যায় এবং সেইখানেই সেই হাতিটি সাগর দাসকে আক্রমণ করে।

স্থানীয়রা মিলে সাগর দাসকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বছর আগেই বিয়ে হয়েছিল ওই যুবকের। রয়েছে এক চার মাসের সন্তানও, সেই সন্তান বড় হয়ে ওঠার আগেই বাবাকে হারালো। তরতাজা সেই যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

ঘটনা ঘিরে চাঞ্চল্য গজলডোবা সংলগ্ন নথুয়া চর এলাকায়। ঘটনার পর বন দফতরের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করে, প্রায় বেশ খানিক সময় জুড়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা।
Advertisement