বেলাকোবার কলেজ পাড়ায় উদ্বোধন বিজেপির বুথ অফিস! উদ্বোধনেই বিজেপি যোগ তৃণমূলকর্মীর

Friday, June 23, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
দোড়গোড়ায় পঞ্চায়েত ভোট। তাই নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য বেলাকোবার কলেজ পাড়ায় বুথ অফিস উদ্বোধন করল ব্লক বিজেপি নেতৃত্ব। বুধবার রাতে ফিটে কেটে বুথ অফিস উদ্বোধন করেন জলপাইগুড়ি জিলা পরিষদের প্রার্থী উদয় শঙ্কর সেন, পঞ্চায়েত প্রার্থী স্বপন মিশ্র সহ অনান‍্য বিজেপির নেতা কর্মীরা। এদিন বুথ অফিসের উদ্বোধনের পাশাপাশি যোগদান অনুষ্ঠান হয়। তৃণমূলে ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূলকর্মী মনোরঞ্জন ঘোষ। বিজেপির নেতৃবৃন্দদের হাত থেকে বুথ অফিস থেকে এইদিন বিজেপির পতাকা তুলে নেন। এদিন বিজেপিতে যোগদানের পর, তৃণমূল দলের বিরুদ্ধে গুরুত্বহীনের কথা বলেন মনোরঞ্জন ঘোষ। দল বহুবার তার সাথে প্রতারণা করেও বলে অভিযোগ করেন তিনি। তাই অবশেষে বিজেপিতে যোগদান। এদিন পঞ্চায়েত প্রার্থী স্বপন মিশ্র বুথ অফিসের উদ্বোধনের পর খবর সারাদিনের মুখোমুখি হয়ে জয়ের আত্মবিশ্বাস শুনান। অন‍্যদিকে বিজেপি নেতা তপন রায় বলেন, এই বুথ পানিকৌউরি অঞ্চলের হলেও বেলাকোবা বাজারে এবং শিকারপুর অঞ্চলের স্টেশন কলোনিতেও প্রভাব ফেলাবে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator