Train Accident: মালগাড়ির সঙ্গে সংঘর্ষ চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের

Friday, June 02, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, ওড়িশার বালেশ্বরের কাছে একই লাইনে একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেসের। বড়সড় দুর্ঘটনার কবলে এই ট্রেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়৷ তবে দুর্ঘটনার যা প্রাথমিক ছবি দেখা গিয়েছে, তাতে অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করছেন রেল কর্তারা।

বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর, পণ্যবাহী ট্রেনের ধাক্কায় ট্রেনের ১৭-১৮টি বগি লাইনচ্যুত হয়েছে, যার কারণে অনেক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তথ্য অনুযায়ী, এই ঘটনায় অন্ধকারের কারণে যাত্রীদের উদ্ধার অভিযান খুবই সমস্যার মুখে পড়েছে। লোকজন ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে উদ্ধারকাজে সাহায্য করছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator