ভোটের আগের দিন নির্বাচনি বিধি উলঙ্ঘনের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর বিরুদ্ধে

Friday, July 07, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভোটের আগের দিন নির্বাচনি বিধি উলঙ্ঘনের অভিযোগ উঠল বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থীর বিরুদ্ধে। ভোটারদের মশারি বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। আঙুল উঠেছে শিকারপুরের পঞ্চায়েত সমিতির প্রার্থী তপন রায়ের দিকে। ঘটনায় ‘জামিন অযোগ্য ধারায়’ মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। সেই সাথে মশারি দেওয়ার অপরাধে দুই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বিজেপি প্রার্থী পলাতক বলে দাবি পুলিশের।

জানা গেছে, রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের ১০ নম্বর সেক্টরের সিভিল সেক্টর অফিসার দীপঙ্কর রায় অভিযুক্তদের বিরুদ্ধে ভোট নেওয়ার জন্য প্রভাবিত করার অভিযোগে মামলা দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে মশারি বিলির অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হতেই শাসক দলের চক্রান্ত বলে দাবি বিজেপি নেতৃত্বর। ভোটের আগে মিথ্যা মামলায় ফাঁসাতে চাইছে শাসক শিবির বলে দাবি বিজেপির।

অভিযোগের এই ভিত্তিতে রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, নির্বাচনী বিধি উলঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে। সেই ভিত্তিতে তদন্ত চলছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তপন রায়ের খোঁজ চলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator