Chandrayaan 3 Launch: দেশের আশা ও স্বপ্ন নিয়ে যাবে চন্দ্রযান-৩', প্রধানমন্ত্রী - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Chandrayaan 3 Launch: দেশের আশা ও স্বপ্ন নিয়ে যাবে চন্দ্রযান-৩', প্রধানমন্ত্রী

Chandrayaan 3 Launch: দেশের আশা ও স্বপ্ন নিয়ে যাবে চন্দ্রযান-৩', প্রধানমন্ত্রী

Friday, July 14, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
আজ শুক্রবার দুপুর ২ টো ৩৫ মিনিট ১৭ সেকেন্ডে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ৩-র উৎক্ষেপণ হবে এলভিএম৩-এম৪ রকেটের পিঠে চেপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩। চার বছর আগে একেবারে শেষমুহূর্তে চন্দ্রযান ২-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যে স্বপ্নভঙ্গ হয়ে গিয়েছিল, চন্দ্রযান ৩-র হাত ধরে ফের সেই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাতত ফ্রান্সে আছেন। আর সেখান থেকেই চন্দ্রযান-৩ মিশন নিয়ে টুইট করলেন। তিনি বলেন, ‘ভারতের মহাকাশ ইতিহাসে ১৪ জুলাই দিনটা স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। আমাদের তৃতীয় চন্দ্রাভিয়ান চন্দ্রযান-৩ যাত্রা শুরু করবে। দেশের আশা এবং স্বপ্ন নিয়ে যাবে এই দুর্দান্ত মিশন।’