Jalpaiguri : জলপাইগুড়ি শহরের টোটো ভাড়া ফের পরিবর্তনের সিদ্ধান্ত

Wednesday, August 09, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
কয়েকদিন আগেই জলপাইগুড়িতে পুরসভার সঙ্গে আলোচনা করে টোটো ভাড়া ১০ থেকে বেড়ে হয়েছিল ১৫। মাস খানেক যেতেই সেই ভাড়া আবার পরিবর্তন হল। তবে পরিবর্তনটা বেড়ে নয় বরং কমে গেল।

কারন, যেভাবে শহরবাসিদের থেকে টোটো ভাড়া বৃদ্ধি এবং খুচরো নিয়ে চাপ বাড়চ্ছিল তাতে পুনরায় ১০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হল।

গতকাল জলপাইগুড়ি পুরসভার হলঘরে টোটো চালকদের নিয়ে প্রশাসনিক কর্তাদের বৈঠক হয়। আর সেখানেই এই সিদ্ধান্ত ধার্য করা হয়। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টোটো ইউনিয়ন গুলোও। এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলে, ১৫ টাকা ভাড়া হওয়ার পর থেকে আমাদের কাছে খুচরো নিয়ে বিভিন্ন অভিযোগ আসে। তাই মানুষের যাতে সুবিধা হয় সেটা ভেবেই পুনরায় এই সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ১৫ আগস্ট থেকে এই ভাড়া কার্যকর হবে বলে জানা গেছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator