দুর্গা পুজার প্রস্তুতি শুরু বেলাকোবায়! খুটি পুজো সাড়লেন কলেজ পাড়া সর্বজনীন পুজা কমিটি

Sunday, August 27, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, বেলাকোবা: ঢাকে পরে গেল কাঠি আর বেলাকোবায় শুরু হয়ে গেল দুর্গা পুজার প্রস্তুতি। রবিবার বেলাকোবা নবদূত ক্লাবের পরিচালনায় কলেজ পাড়া সর্বজনীন দুর্গা পূজার সূচনা হল। খুটি পুজার মাধ্যমে এই পুজার সূচনা হল।

বেলাকোবা নবদূত ক্লাবের সভাপতি উজ্জল মজুমদার এদিন জানিয়েছেন, প্রতি বছরের ন‍্যায় এবছর তাদের এই পুজো হবে। এবছর তাদের পুজো ৪০ তম বছরে পদার্পন করতে চলেছে। থিম রয়েছে ” হর হর মহাদেব “। বিশেষ আকর্ষণীয় হতে চলছে প্রতিমার উপর। শিলিগুড়ির কুমারটালি থেকে প্রতিমা নিয়ে আসা হবে বলে তিনি জানান। প্রতি বছরের ন‍্যায় এবছরও দশেরা উৎসব কলেজের মাঠ প্রাঙ্গণে করা হবে বলে তিনি জানান। গোটা পুজায় বাজেট রাখা হয়েছে চার লাক টাকা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator