রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন রুপালি দে সরকার, এবং সহ-সভাপতি হলেন কবিতা ছেত্রী শৈব

Friday, August 11, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন রুপালি দে সরকার (Rupali De Sarkar President of Rajganj Panchayat Samiti)  এবং সহ-সভাপতি হলেন কবিতা ছেত্রী শৈব (Vice President Kavita Chhetri Saiva)। বোর্ড গঠনের শেষে বিজয় উল্লাসে মাতলেন কর্মী সমর্থকরা।
রাজগঞ্জ (Rajganj) পঞ্চায়েত সমিতির আসন ৩৬ টি। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয় ২৭ টি আসনে এবং বিজেপি পায় ৯ টি আসন। এদিন শুক্রবার রাজগঞ্জ বিডিও অফিসে (Rajganj BDO Office) পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয়। বোর্ড গঠনের সভায় তৃণমূলের একজন বাদে সকলেই উপস্থিত ছিলেন বলেই জানা যায়।

বোর্ড গঠনের ভোটা ভোটিতে জয়ী হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হন রূপালী দে সরকার। শিকারপুর (Shikarpur) গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হয়েছিলেন। গত পঞ্চায়েত সমিতির বোর্ডের সদস্য ছিলেন তিনি।

অন্যদিকে, সহ-সভাপতি হলেন কবিতা ছেত্রী শৈব। তিনি ডাবগ্রাম ১ গ্রাম পঞ্চায়েতের ২৫ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে জয়ী হয়েছিলেন। তিনিও গত পঞ্চায়েত সমিতির বোর্ডের সদস্য ছিলেন। এদিনের এর বোর্ড গঠনের পরে কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেন।

বিডিও অফিস থেকে বেলাকোবায় (Belakoba) ফেরার পর ব্যান্ড পার্টি বাজিয়ে বিজয় মিছিলে সামিল হন নতুন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার সার্থকেরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator