পুলিশ দেখে বাইকের পেছনে বসা যুবতীকে রাস্তায় ফেলে পালাল বাইক!

Sunday, August 13, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
এ যেনো অবাক করা ঘটনা। সেই ঘটনার ভিডিও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। রাস্তায় ট্রাফিক পুলিশ দেখেই যুবতীকে ফেলে বাইক নিয়ে ছুটলেন যুবক। বাইকের পেছনে বসা মেয়েটি পড়ে থাকে রাস্তায়। তবে মেয়েটিকে সাহায্য খুদ করল পুলিশই। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায়।

এদিন শনিবার সকালে পানিঘাটা মোড়ে বিশেষ অভিযান চালাচ্ছিল বাগডোগরা ট্রাফিক পুলিশ। বিনা হেলমেটে বাইক চালাতে দেখলেই আটকানো হচ্ছিল। এরমধ্যেই এক যুবক বাইকের পেছনে এক যুবতীকে বসিয়ে নকশালবাড়ির দিকে যাচ্ছিলেন। মাথায় কারো হেলমেট নেই দেখে রাস্তার মোড়ে হাত দেখিয়ে থামতে বলে ট্রাফিক পুলিশ। কিন্তু এরপরই আচমকাই পড়িমরি করে সেখান থেকে বাইক নিয়ে ছুট লাগান যুবক। পেছনে বসে থাকা যুবতী নিচে পড়ে যান। তবে সেদিকে খেয়াল নেই। দ্রুত গতিতে নক্সালবাড়ির দিকে ছুটে যায় বাইকটি। এদিকে, ওই যুবতী বাইক থেকে পড়ে গিয়ে সামান্য চোট পেয়েছেন বলে জানা যায়। যদিও ছেলেটির সঙ্গে মেয়েটির কি সম্পর্ক তা জানা যায়নি! তবে যদি বন্ধু বন্ধপি হয়ে থাকে তাহলে সেই সম্পর্ক আজকের পর থেকে কি রূপ নেবে?

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator