ফের শিলিগুড়িতে উদ্ধার ব্রাউন সুগার গ্রেপ্তার ১

Wednesday, September 13, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ফের শিলিগুড়িতে উদ্ধার ১৮ গ্রাম ব্রাউন সুগার, গ্রেফতার এক যুবক।ধৃতের নাম মোহাম্মদ আখতারুল। জানাগেছে শিলিগুড়ি সংলগ্ন মাটিগারা এলাকার বিশ্বাস কলোনিতে একটি বাড়ি কিনেছিল মোহাম্মদ আখতারুল।সেখান থেকেই সে গোপনে এই মাদকের কারবার কারবার চালাতো বলে জানাগেছে।গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার মাটিগাড়ার বিশ্বাস কলোনিতে মোহাম্মদ আখতারুলের বাড়িতে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। বাড়িতে তল্লাশি নিতেই প্রচুর ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। ধৃত যুবক চোপড়ার বাসিন্দা। আগামীকাল ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করবে পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator