পঞ্চমী থেকেই বেলাকোবায় মানুষের ঠাকুর দেখার ঢল!

Thursday, October 19, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পঞ্চমীতেই উদ্বোধন হল রক্তিম সংঘের ‘নারী শক্তি’ দুর্গা মন্ডপের। দেবী পক্ষের পঞ্চম দিনে উদ্বোধন হল জলপাইগুড়ির বেলাকোবার রক্তিম সংঘের দুর্গা পুজা। বৃহস্পতিবার ফিতে কেটে এই পুজো উদ্বোধন করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। এদিন উদ্বোধনে তার সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রনবীর মজুমদার, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপীয়া সরকার সহ অনেকেই।

উদ্বোধনের পর বিধায়ক খগেশ্বর রায় বলেন, রক্তিম সংঘের এবারের পুজো খুব ভালো হয়েছে। মন্ডপ সজ্জা নিয়ে প্রশংসা করেন তিনি। পাশাপাশি পুজোর দিন গুলোতে দর্শনার্থীদের শৃঙ্খলা বদ্ধ ভাবে মন্ডপ দেখার অনুরোধ করেন তিনি। এদিন উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের মন্ডপ দেখার সুযোগ করে দেন রক্তিম সংঘ পুজো কমিটি। পাশাপাশি স্থানীয়দের নিয়ে এক সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করে ক্লাব কমিটি।

বেলাকোবায় এখনো বেশ কিছু পুজো কমিটির দুর্গা পুজা উদ্বোধন হয় নি। তবে পঞ্চমী থেকেই বেলাকোবায় খুব ভীড় দেখা না গেলেও কিছুটা ভীড় লক্ষ‍্য করা যায়। অন‍্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বেলাকোবার বিভিন্ন মোড় এবং পুজো মন্ডপে পুলিশের মোতায়েন ছিল।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator