মাত্র ১০ দিনেই মা দুর্গার প্রতিমার সঙ্গে চন্দ্রযান-৩ বানিয়ে নজির গড়লেন ১৬ বছরের এক যুবক

Wednesday, October 18, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রতিভাশালী সেই যুবকের নাম অর্ঘ্য বিশ্বাস, বয়স ১৬ বছর। সে হাওড়ার, বাগনান, চন্দ্রপুর তাঁতিপাড়া এলাকার বাসিন্দা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন অর্ঘ্য।

অর্ঘ্য'র পরিবার সূত্রে জানা গিয়েছে, মাটির তৈরি প্রতিমা বানানোটা পেশা নয়, এটা অর্ঘ্যর নেশা। আর সেই প্রতিমা বানানোর নেশা প্রায় ৮ বছর থেকে। প্রায় ৮ বছর থেকে অর্ঘ্য নানান মাটির তৈরী প্রতিমা বানিয়ে আসছেন।

অর্ঘ্য'র বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। মা গৃহবধূ, তার ছেলে অর্ঘ্য ৮ বছর থেকে মাটির তৈরি নানন প্রতিমা তৈরির পাশাপাশি সে অভিনয়েও পারদর্শী। প্রায় কয়েকটি বাংলা টেলিভিশনের সিরিয়ালের পর্দায় অভিনয়ও করেছে অর্ঘ্য।

অর্ঘ্য জানায়, ছোট থেকেই মাটির তৈরি নানান প্রতিমা বানাতে খুব ভালো লাগতো। প্রতিবারই নানান মাটির তৈরী প্রতিমা বানাতাম। এবার নতুন কিছু করার উদ্দেশ্যে চন্দ্রযান-৩ থিমে, মা দুর্গাকে তুলে ধরেছি যেহেতু দেশের চন্দ্রযান-৩ সফল হয়েছে সেই সাফল্যকে ভৃত্তী করে । মায়ের এই প্রতিমা তৈরি করতে খরচ পড়েছে প্রায় ৫০০ টাকার মতো। এই প্রতিমা দিয়ে নিজের বাড়িতে পুজো দেওয়া হবে বলে জানান অর্ঘ্য। ছেলের এই প্রতিভা দেখে খুশি মা বাবা সহ স্থানীয় এলাকার বাসিন্দারা। অর্ঘ্য'র আরো সাফল্যের কামনা করেছেন পরিবার থেকে পাড়া প্রতিবেশীরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator