Earthquake: ভূমিকম্পে কেপে উঠলো জলপাইগুড়ি সহ একাধিক জেলা

Monday, October 02, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, জলপাইগুড়ি: কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা। আর এরইমধ্যে সোমবার সন্ধে নাগাত ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে যথেষ্ট তীব্রতা ছিল। সংবাদ মাধ্যম সূত্রে খবর এই ভূমিকম্পের রিখটার স্কেলে কম্পাঙ্ক ধরা পড়েছে ৫.৩। মেঘালয়ের ভূমিকম্পে বঙ্গে এই কম্পন বলে জানা গিয়েছে। এদিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের কেন্দ্র। যদিও এখনো প্রযন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে তুফানগঞ্জের বাসিন্দারা এই ভূমিকম্প ভাল টের পেয়েছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুরের বিস্তীর্ণ এলাকাতেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। শুধু বাংলা নয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরায় একই ঘটনা ঘটেছে। ভারত ছাড়াও চিন, বাংলাদেশ, ভূটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ ভারত, বাংলাদেশ, নেপাল, ভূটান এবং চিনে ভূমিকম্প অনুভূত হয়। কিছু কিছু জায়গায় রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৩। মেঘালয় রাজ্যে বেশ জোরে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়েরই রেসুবেলপাড়ার সংলগ্ন এলাকায় বলে জানা যাচ্ছে। কম্পন অনুভূত হয়েছে অসমেও।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator