হড়পা বানে প্রবল ক্ষয়ক্ষতি সিকিমে। গাজলডোবায় উদ্ধারকাজে এনডিআরএফ

Wednesday, October 04, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
প্রবল বৃষ্টিতে সিকিমের চুংথাম বাঁধ ভেঙে ভয়ংকর আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। ইতিমধ্যে সিকিমের বন্যা পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। হেল্পলাইন নম্বরগুলো নিচে দেওয়া হয়েছে। সিকিমে একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলা জানা গেছে। বানভাসি সেনা ছাওনি। এমনকি বেশ কয়েকটি এলাকা সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্ত্রোতের জেরে একাধিক বাড়ি ঘড়, গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তারই ধংস বিশেষ ভেসে আসতে দেখা গিয়েছে গজলডোবার তিস্তায় ।

এই দুর্যোগের জেরে ২৩ জন সেনা জাওয়ানের হদিস পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে সিকিমে নিখোঁজ ২৩ জওয়ানের খোঁজে উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফের চারটি দল। এবং পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আরও একটি দল। এনডিআরএফের ১টি দল রংপোতে কাজ করছে। তাতে ২০-২৫ জন জওয়ান রয়েছে। এনডিআরএফের দ্বিতীয় টিম রংপো যাওয়ার চেষ্টা করছে। সড়ক যোগাযোগ না থাকায় লাভা হয়ে যাবে এই টিম। এনডিআরএফের তৃতীয় দলও সিকিমে উদ্ধারকাজে রয়েছে। চতুর্থ দল গাজলডোবাতে উদ্ধারকাজে নেমেছে। সিকিমে হড়পা বানে ২৩ জন জওয়ানের নিখোঁজ হওয়ার খবর শুনেই উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে বিপদের আশঙ্কায় চূড়ান্ত প্রস্তুতি শুরু। মেখলিগঞ্জে নামল বিপর্যয় মোকাবিলা দফতর। জলপাইগুড়ি জেলার সমস্ত স্কুলগুলিতে ছুটি দেওয়ার নির্দেশ দিলেন জেলাশাসক শ্যামা পারভিন। অন‍্যদিকে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকা জলমগ্ন। দুর্যোগের কবলে কালিম্পং এর বেশ কিছু এলাকা। ডুবে গেছে তিস্তা বাজার। রাস্তা ধসে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে বলে খবর।

অন্যদিকে লাগাতার বৃষ্টি এবং পাহাড়ে বন‍্যার জেরে তিস্তায় অর্থাৎ লাল সর্তকতা জারী করা হয়েছে। এদিন বুধবার গজলডোবা তিস্তার ভয়বাহ ছবি ধরা পড়ে। কার্যত ফুলে ফেপে ওঠে তিস্তা। সিকিমের বন‍্যার ধসে তিস্তার গাড়ি, গ‍্যাস সিলিন্ডার ভেসে আসতে দেখা যায়। এদিকে সিকিমের ঘটনা ঘটার পর গতকাল রাত থেকে জলপাইগুড়ির দহমোনী, ময়নাগুড়ির মতো একাধিক জায়গায় তিস্তা স্পারের বাসিন্দাদের নিরাপদ জায়গা নিয়ে যাওয়া হয়েছে।


সিকিমে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর,এই নম্বরগুলি হল-
03592-202461/201145
গ্যাংটক-03592-284444
নামচি- 03595-263734
মঙ্গন- 03592-234538
পাকইয়ং- 03592-291936
সোরেং- 8016747244
গ্যালসিং- 03595-250888

এছাড়াও পর্যটনদের জন্য 7001911393 ( Nodal Officer)
(Asst. Director)- 8101426284 – এই নম্বরগুলি চালু করা হয়েছে।

ছবি, সিকিমের শিশুকে উদ্ধার করা ছবিটি টিভি9 বাংলা থেকে সংগৃহীত। এবং গজলডোবার ছবিটি নিজস্ব চিত্র!

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator