রাজগঞ্জে মোট ৭১ টি দুর্গাপূজা কমেটির হাতে তুলে দেওয়া হলো সরকারি অনুদান

Saturday, October 14, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
খবর বঙ্গ, রাজগঞ্জ: মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ক্লাবগুলিকে পুজোর আগে সরকারি অনুদান বিলি করার কাজ শুরু করল জলপাইগুড়ি জেলা পুলিশ। শনিবার জলপাইগুড়ির রাজগঞ্জ থানা ও বেলাকোবা পুলিশ ফাড়িঁতে পুজো কমিটি গুলির হাতে চেক বিলি করে পুলিশ প্রশাসন। এদিন বেলা ২ টা নাগাদ রাজগঞ্জ থানায় রাজগঞ্জ ব্লকের গুলো পুজা কমিটির হাতে এক চেক বিলি তুলে দেন জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বুলু চিক বরাই, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ আইসি পঙ্কজ সরকার।


জানা গেছে এদিন রাজগঞ্জ থানা থেকে মোট ৪৪ টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয়। পুলিশ সুপার জানান, পুজো কমিটি গুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। সেই সাথে প্রশাসনিক গাইডলাইনের কথা বলা হয়েছে যা তারা মেনে চলে। এছাড়াও পুজোর দিনে ট্রাফিক ব‍্যবস্থায় বাড়তি নজর দেওয়া হবে বলে তিনি জানান।

এদিন রাজগঞ্জ থানার পাশাপাশি বিকেল ৪ টে নাগাদ বেলাকোবা পুলিশ ফাড়িঁতেও পুজোর চেক বিলি করে প্রশাসন। সেখানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় এবং রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। বেলাকোবা ফাড়িঁর ওসি জানান, বেলাকোবার মোট ২৭ টি পুজো কমিটির হাতে এই চেক তুলে দেওয়া হয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator