ডোবায় পরিনত হয়েছে রাস্তা, ঘটছে দুর্ঘটনা, ক্ষোভ রানীনগরে

Saturday, October 07, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
রাস্তা নয় এমন বড়ো গর্তে যেন গোটা গাড়ির চাকাই ধুকে যাওয়ার উপক্রম। আর বর্ষা হলে তো কথাই নেই। যেন রাস্তার উপরে আস্ত এক একটা পুকুর। আর এই ভয়ংকর রাস্তাতেই মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। প্রানহানী না হলেও আহত এবং জখমের সংখ্যা আছে । তাই অবিলম্বে জলপাইগুড়ির বেলাকোবার রানীনগর মোড় থেকে রানীনগর স্টেশন পযর্ন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সাড়াইয়ের দাবী স্থানীয় বাসিন্দাদের।

জলপাইগুড়ি জেলার অনান‍্য শিল্পতালুকের মধ্যে বেলাকোবার রানীনগর একটি। এলাকায় একাধিক শিল্প কেন্দ্র রয়েছে, রয়েছে স্টেশন এবং সাপ্তাহিক হাট এবং রানীনগর হাইস্কুল। ফলে স্বাভাবিক ভাবেই এই এক কিলোমিটার রাস্তাটা অনেকটাই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘ বছর যাবৎ সংস্কার না হওয়ায় এই রাস্তার পরিস্থিতি বেহাল দশায়। এলাকাবাসীরা প্রশাসনের উপর আঙুল তুললেও রেলের বিরুদ্ধে ক্ষোভটা বেশি। কারন এই রাস্তাটা রেলের আওতাধীন।

স্থানীয় হাট কমিটির অভিযোগ, রেল কর্তৃপক্ষ সংস্কারের উদ‍্যোগ নিচ্ছে না। ফলে নিত‍্যযাত্রী থেকে স্কুল পড়ুয়াদের ভোগান্তির শিকার হতে হয়। স্থানীয় বাসিন্দা গৌতম বর্মণের অভিযোগ, দীর্ঘ বছর ধরে এই রাস্তা সংস্কার না হওয়ায় ফলে বেহাল। ফলে যাতায়াত করতে হলে সমস্যা তীব্রতর। দেবী সরকার নামে রানীনগর হাইস্কুলের এক ছাত্রীর বক্তব্য, সাইকেল কিংবা হেটে স্কুলে যেতে সমস্যা পরতে হয়, আর বর্ষায় সেই সমস্যা সবথেকে বেশি ভুগতে হয়। দ্রুত প্রশাসনের কাছে প্রত‍্যেকেই রাস্তা মেরামতের দাবী তুলেছে।

এই প্রসঙ্গে বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্নিমা রায়কে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তা সাড়াইয়ের জন্য রেল কর্তৃপক্ষকে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে চিঠি দেওয়া হবে। অন‍্যদিকে রেল দপ্তরের নিউ জলপাইগুড়ি অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জয় চিলওয়ারওয়ার কে ফোন করা হলে তিনি দেখবেন বলে জানিয়েছেন। এখন দেখার রেল কর্তৃপক্ষ সমস্যা সমাধানে কবে উদ‍্যোগ নিবেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator