জাতীয় শুটিং বল খেলতে যাচ্ছে বেলাকোবার তিন পড়ুয়া - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! জাতীয় শুটিং বল খেলতে যাচ্ছে বেলাকোবার তিন পড়ুয়া

জাতীয় শুটিং বল খেলতে যাচ্ছে বেলাকোবার তিন পড়ুয়া

Tuesday, October 03, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, বেলাকোবা: অনূর্ধ্ব ১৯ এর ৪২ তম জাতীয় শুটিংবল প্রতিযোগিতায় (National Football Competition), জলপাইগুড়ি জেলা তথা গোটা উত্তরবঙ্গ (North Bengal) থেকে তিন খেলোয়াড় জাতীয় দলে (National Team) খেলার সুযোগ পেল। আর এই তিন জনই রাজগঞ্জ (Rajganj) ব্লকের বেলাকোবা (Belakoba) সংলগ্ন এলাকার পড়ুয়া। চলতি মাসের আগামী ৬, ৭, ৮ অক্টোবর রাজস্থানের জয়পুর (Jaipur in Rajasthan) শহরে এই ৪২ তম জাতীয় শুটিংবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে।

সেই মতো প্রতিযোগিতায় যোগ দিতে এদিন বেলাকোবা ট্রেন স্টেশন (Belakoba Train Station) থেকে ওই তিন খেলোয়ার এবং তাদের দলের কোচ শুভ দাস (Subha Das) জয়পুরের উদ্দেশ্য রওনা হলেন। কোচ শুভ দাস জানান, জেলা থেকে ছেলে বিভাগে যেই তিনজন সুযোগ পেয়েছে তারা বেলাকোবা ইউথ ফুটবল একাডেমীর (Belacoba Youth Football Academy) খেলোয়ার। যার মধ্যে বাপি রায়, হিরম্ব রায় বেলাকোবা হাইস্কুলের পড়ুয়া (Belakoba High School) এবং প্রসেনজিৎ রায় সারিম জশদর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। এদিন বেলাকোবা রেল স্টেশন থেকে তারা রওনা দিছেন কলকাতার (Kolkata) উদ্দেশ্যে। 

সেখানে নেমে জাতীয় দলে সুযোগ পাওয়া রাজ‍্যে বিভিন্ন জেলার খেলোয়ার একসাথে হয়ে যার মধ্যে ছেলে বিভাগের ১২ জন ছেলে এবং মেয়ে বিভাগের ১২ জন মেয়ে খেলোয়ার সেই সাথে দুজন কোচ এবং রাজ‍্য ফেডারেশনের দুজন ম‍্যানেজার সব মিলিয়ে ২৮ জন কলকাতা (Kolkata) থেকে জয়পুরের (Jaypur) উদ্দেশ্য রওনা হবেন।

জানা গেছে দেশের ২৭ টি রাজ‍্য ৪২ তম জাতীয় শুটিংবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে অরুনাচল প্রদেশ, জম্মু – কাশ্মীর (Jammu Kashmir), তেলেঙ্গানা (Telangana), গুজরাটের (Gujarat) মতো রাজ‍্য রয়েছে। ইতিমধ্যে যতগুলি রাজ‍্য অংশগ্রহণ করেছে তাদের প্রত‍্যেককে ভাগ করা হয়েছে। ছেলে ও মেয়ে উভয় বিভাগ চারটি পোলের মধ্যে ভাগ করা হয়েছে। ছেলে বিভাগে বাংলা রয়েছে পোল ১ এ এবং মেয়ে বিভাগে আমাদের রাজ‍্য তথা পশ্চিমবঙ্গ (West Bengal) রয়েছে পোল ২ এ। তবে কোন রাজ‍্যের সাথে কোন রাজ‍্যের প্রতিযোগিতা হবে তা এখনো সিদ্ধান্ত হয় নি।

এদিন জয়পুরের উদ্দেশ্য রওনা দেওয়ার আগে জেলার তিন খেলোয়ার বাপি রায়, হিরম্ব রায় এবং প্রসেনজিৎ রায় জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়ায় খুশির কথা জানান এবং কোচ সহ তারা আশাবাদী জাতীয় শুটিংবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ জয়লাভ করবে।