জুয়ার আসরে পুলিশের হানা! আটক ১৫, বাজেয়াপ্ত প্রচুর টাকা

November 02, 2023
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
জলপাইগুড়ি: চতুর্দিকে বাড়ছে অসামাজিক কাজ, আর সেই অসামাজিক কার্যকলাপ রুখতে বিভিন্ন জায়গায় অভিযান জলপাইগুড়ি জেলা পুলিশের। গ্রেফতার ১৫, বাজেয়াপ্ত প্রচুর টাকা সহ জুয়া খেলার বিভিন্ন সামগ্রী। জলপাইগুড়ি জেলা পুলিশের ফেসবুক পেজের একটি পোস্ট সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ও বুধবার রাতে এই অভিযান চালানো হয়, জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীনে জোলাপাড়া দশদরগা মেলা জলপাইগুড়ি টাউন সহ একাধিক স্থানে।

এই অভিযান চলাকালীন, জুয়া খেলার সাথে জড়িত ১৫ জন ব্যক্তিকে গ্রেফতার এবং মোট ৭৫২৬০ টাকা বিভিন্ন বোর্ডের থেকে বাজেয়াপ্ত সহ বিভিন্ন জুয়ার উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। জুয়ার বিরুদ্ধে ধারাবাহিক পুলিশি অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা যায়। পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
Advertisement