স্কুল বাস ও বাইকের ধাক্কায়, প্রাণ গেল তরতাজা যুবকের!

Thursday, November 30, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
চোখের সামনে এক তরতাজা যুবকের প্রাণ চলে গেল। স্কুল বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয় রাজগঞ্জের ফাটাপুকুর ট্রাফিক মোড়ে। তৎক্ষণাৎ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বাইক চালককে। যদিও স্থানীয়দের দাবি ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এদিন বুধবার বিকেল চারটা নাগাদ ঘটনাটি ঘটে রাজগঞ্জের ফাটাপুকুর ট্রাফিক মোড়ে। মৃতের নাম অমল মজুমদার। বয়স আনুমানিক ৩২ বছর। রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলের গোলাবাড়ি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, রাজগঞ্জের একটি স্কুল থেকে পরুয়াদের নিয়ে শিলিগুড়ির দিকে ফিরছিল একটি স্কুল বাস। এদিকে বাইকে করে রাজগঞ্জের দিকে আসছিল এক যুবক। সেই সময় ট্রাফিক মোড়ে সেই স্কুল বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে স্কুল বাসের দোষেই ওই যুবকের অকালে প্রাণ হারায়। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ফাটাপুকুর মোড় এলাকায়। শেষ খবর অনুযায়ি, যুবকের দেহ রাজগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তদন্ত করে দেখছে রাজগঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, অমল রাজগঞ্জের বলরামে একটি বেসরকারি কারখানায় কাজ করছিলেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator