প্রশাসনিক অনুমতি না মেলায় বন্ধের মুখে বেলাকোবার ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট!

Monday, December 18, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা: পুলিশ প্রশাসনের অনুমতি না মেলায় বন্ধ হওয়ার মুখে বেলাকোবার যুব শক্তি এস‍্যোসিয়েশনের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট। সোমবার সাংবাদিক বৈঠক করে অনুমতি না মেলার কথা জানান ক্লাব কর্তৃপক্ষ। ঘটনা জানাজানি হতেই হতাশিত বেলাকোবাসী। যা নিয়ে রীতিমতো কটাক্ষ ধেয়ে আসছে সরকারের দিকে। সেই সাথে বেলাকোবার এই ঐতিহ্যবাহী খেলা চালু রাখার জন‍্য অনুমতি দাবী জানাচ্ছে নানা মহল।

জানা গেছে, প্রতি বছরের মতো এবছরও নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে যুব শক্তি এস‍্যোসিয়েশন। ২৪ শে ডিসেম্বর থেকে সেই খেলা শুরু হওয়ার কথা। এই নিয়ে ক্লাবের তরফ থেকে প্রচার সহ অনান‍্য প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। খেলার জন্য টিমও রেডি। বাংলাদেশ, কলকাতা, শিলিগুড়ি সহ একাধিক জায়গা থেকে টিম আসার কথাও রয়েছে। তবে আচমকাই সেই খেলায় অনুমতি বাতিল করে দিল পুলিশ প্রশাসন।
খোদ রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় এই টুর্নামেন্টে কমিটির চেয়ারম্যান। তারপরও পুলিশি অনুমতি মিললো না। নেপথ্য কি কোনো চক্রান্ত? সন্দেহ জাগছে ক্লাব কমিটির। তবে এই বিষয়ে বিধায়ককে ফোন করা হলে তিনি বলেন, আমি এখন বইমেলার উদ্বোধনে আছি, পরে ফোন করব।


সোমবার এই নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ক্লাব কমিটির সদস্যরা। সেখান থেকে ক্লাবের সম্পাদক অরিন্দম দাস প্রশ্ন তোলেন কি কিরনে এই ঐতিহ্যবাহী খেলার অনুমতি দিল না পুলিশ প্রশাসন। এর পেছনে কি কোনো চক্রান্ত রয়েছে? সেই প্রশ্নও তোলেন তিনি। পুলিশের কাছে অনুমতি না মেলার প্রমাণ স্বরুপ লিখিত ক্লাবের কাছে দেওয়ার কথা জানান তিনি। বলেন, ইতিমধ্যে আমাদের সব রকম প্রস্তুতি সেড়ে নেওয়া হয়েছে প্রায় আর এই অবস্থায় অনুমতি না মেলার কথা কোনো টিম ম‍্যানেজম‍্যান বিশ্বাস করছে না। তাই বেলাকোবাসীকে এবং টিম ম‍্যানেজম‍্যানদের প্রমাণ দেখাতে এই লিখিত আমাদের প্রয়োজন। এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন ক্লাব গেম সেক্রেটারি জয়ন্ত দাস সহ অনেকেই।

অন‍্যদিকে ঐতিহ্যবাহী এই খেলার অনুমতি না মেলায় সরকারের দিকে সমালোচনা ধেয়ে আসছে বেলাকোবাবাসীদের থেকে। হিমাংশু সরকার নামে এক প্রবীণ নাগরিক বলেন, বেলাকোবা থেকে প্রতিভাবান খেলোয়াড় বের হয় তা গোটা জলপাইগুড়ি জেলা জানে, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য বেলাকোবায় খেলা হওয়া উচিত, প্রতি বছরই খেলা হয়, তাহলে এবছর উনাদের কি অসুবিধা হচ্ছে এই খেলা হওয়ায়? শাহিদ আলম, উজ্জ্বল সরকার নামে আরো দুজন বেলাকোবাবাসীর মন্তব্য, প্রতিবছর এই খেলার জন্য বেলাকোবাসী উৎসাহে থাকে, আমরাও চাই এই বছর এই খেলার অনুমতি দেওয়া হোক। কুমারেশ রায় নামে এক ফুটবল খেলোয়াড় বলেন, এই টুর্নামেন্টের সাথে আমরা অতব্রত ভাবে জড়িত, প্রতিবছর খেলা হয়, এবছর কি কারণে খেলা অনুমতি দেওয়া হলো না তা আমার জানা নেই। সরকারের কাছে অনুরোধ রাখছি বেলাকোবার এই ঐতিহ্য নষ্ট না করা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator