গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল মালবাহী লরি!

Wednesday, December 27, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ভাগ্য ক্রমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল চালক সহ, সহ চালক। বেলাকোবা বটতলা থেকে আমবাড়ির দিকে যাচ্ছিল একটি মাল বোঝোই লরি জানা গিয়েছে গরুকে বাঁচাতে গিয়েই সেই মালবাহি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমত ধাক্কা মারে একটি ইলেক্ট্রিকের পোলে, সেই পোল ভেঙে লরিটি খাদে উল্টে যায়। লড়িতে থাকা মুরগির দানার বস্তাও মাটিতে পরে যায়।ঘটনাটি ঘটেছে এদিন বুধবার আনুমানিক সকাল ১০টা নাগাদ বেলাকোবা বটতলা শিকারপুর হাট লাগোয়া কেবলপাড়া এলাকায়।

ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় বেলকোবা ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে, উল্টে যাওয়া গাড়িটিকে ক্রানের সাহায্যে রাস্তায় তোলেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নী। গাড়ির চালক সঞ্জীব মালো বলেন, গাড়িতে মুরগির দানা নিয়ে, বটতলা বেলাকোবা থেকে শিলিগুড়ির উদ্দেশে যাচ্ছিলাম, শিকারপুর হাটের পাশেই কিছু গরুকে বাঁচাতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে। তবে ইলেক্ট্রিকের পোল ভাঙ্গা ছাড়া কারো কোনো ক্ষতি হয়নি।

ভিডিও দেখুন এখানে


এদিকে স্থানীয় বাসিন্দা মুকুন্দ রায় জানান, এই রাস্তায় প্রায় অনেকবার পথদুর্ঘটনা ঘটেছে এমন কি, এই রাস্তায় কয়েক বছরের মধ্যেই পথ দুর্ঘটনায় ২ জনের প্রাণ গিয়েছে। আজও শিকারপুর হাট থেকে গরু নিয়ে যাচ্ছিল কয়েকজন, এদিকে রাস্তাও ভিড় ছিল। সেই গাড়িটি গরুকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে এই জায়গায় স্পিড ব্রেকার বা টার্নিং দেওয়ার প্রয়োজন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator