গজলডোবার ঝুলন্ত সেতু, উদ্বোধনের কিছুদিন পরেই হয়ে গেল বন্ধ! আবার কবে খুলবে?

Friday, December 22, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, রাজগঞ্জ: দীর্ঘ চার বছর অপেক্ষার পর, প্রায় ১০৯ কোটি টাকা ব্যয়ে অস্ট্রেলিয়ার সিডনির হারবারের আদলে তৈরি গজলডোবার এই ঝুলন্ত সেতু। চলতি মাসের ১১ তারিখ সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাটের একটি সরকারি সভা থেকে ঝুলন্ত সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে উদ্বোধনের কিছুদিন পরেই হটাৎ সেই সেতুতে প্রবেশর নিষেধাজ্ঞা জারি করেন প্রশাসনের পক্ষ থেকে। সেতুর সমস্ত প্রবেশ পথেই ঝোলানো হয়েছে প্রবেশ নিষেধের বাউন্ডারি। পর্যটকেরা উৎসাহের সহিত সেই ঝুলন্ত সেতু দেখতে আসলেও মুখ ফিরে ঘুরে যেতে হচ্ছে। যদিও দুর থেকে সেতু দেখার সুযোগ পাচ্ছেন। তবে সেই ঝুলন্ত সেতুতে চলাফেরা করার জন্য আক্ষেপ যেনো থেকেই যাচ্ছে।
এদিন বিভিন্ন পর্যটকেরা সেই ঝুলন্ত সেতু দেখতে এসে আমাদের জানান, খুব উৎসাহের সহিত এই ঝুলন্ত সেতু দেখতে আসলাম। তবে এসে দেখলাম এই সেতুতে প্রবেশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি খোলা থাকলে যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা পূর্ণ হতো। পর্যটক থেকে শুরু করে স্থানীয়রাও প্রশাসনের কাছে সেতুটি পুনরায় প্রবেশের জন্য খুলে দেওয়ার আর্জি রাখেন। এদিকে রাজগঞ্জ বিধায়ক তথা গাজলডোবা ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান জানান, সেতুতে অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেই সমস্ত কাজ হয়ে গেলেই নতুন বছরের প্রথম তারিখেই, আবার সাধারণ মানুষের জন্য সেতুর প্রবেশ পথ খুলে দেওয়া হবে।
ভিডিও দেখুন এখানে



×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator