দুয়ারে সরকার নাকি আনুষ্ঠানিক মেলা ধরতে পারবেন না!

Tuesday, December 26, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলে দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবির আয়োজন করা হয়। দুয়ারে সরকার ক্যাম্পে রমরমা করে সেজে উঠলো শিকারপুর গ্রাম পঞ্চয়েত কার্যালয় প্রাঙ্গন, সেজে উঠেছিল ঠিক মেলার মতই। একদিকে দুয়ারের সরকারে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান থেকে শুরু করে সাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ছিল। তারই মধ্যে মঞ্চ করে একদিকে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিন দুয়ারের সারকার ও রক্তদান শিবিরের উদ্বোধন করা হয় পায়রা এবং বেলুন উড়িয়ে।

ভিডিও দেখুন এখানে


মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গনে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন সরকারি সুবিধা নেওয়ার পাশাপাশি অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন। দুয়ারে সরকার ক্যাম্পে কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য নথি জমা করতে এলে এক মহিলার, বার বার নথি বাতিল হয়ে যাওয়া সমস্যা নিয়ে কথা বলেন বিডিওর সঙ্গে। এই বিষয়ে বিডিও প্রশান্ত বর্মন বলেন, দেখলাম কাস্ট সার্টিফিকেট বানানো নিয়ে কিছু সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক নিয়মে কাস্ট সার্টিফিকেট বানানোর সাহায্য করা হবে।

তিনি আরো বলেন, দুয়ারে সরকার শিবিরে রক্তদান শিবিরের আয়োজনের কথা আগে শুনিনি। তাই রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে আলোচনা করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ সরকারি পরিষেবা নেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান করছেন। এই শিবির থেকে ৩০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, জেলা পরিষদের সদস্যা উত্তরা বর্মন সহ অনেকেই।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator