শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথেই মৃত্যু হল জামাইয়ের

Sunday, December 24, 2023
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
শ্বশুরবাড়িতে শ্বশুরের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে এসে আর বাড়ি ফেরা হলো না জামাইয়ের। রাতে বাড়ি ফেরার পথেই পথ দুর্ঘটনায় প্রাণ হারাল জামাই। এলাকা জুড়ে ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে মৃত সেই ব্যক্তির নাম ধনঞ্জয় বর্মন বয়স ৫৫, রাজগঞ্জ (Rajganj) ব্লকের ডাকুয়াপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রাজগঞ্জ ব্লকের স্কুল পাড়ায়, তার শ্বশুরের মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে এসে, রাত্রে আনুমানিক নটা নাগাদ সাইকেল নিয়ে ৩১ নং জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরে যাচ্ছিলেন তিনি।

সকাল বেলা চিকু পাড়া এলাকায় রাস্তার পাশে একটি দেহ দেখতে পান এলাকাবাসীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। ঘটনাস্থলে হাজির হয় রাজগঞ্জ থানার পুলিশ। সেই দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় রাজগঞ্জ থানা পুলিশ। জাতীয় সড়ক পারাপার হতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন পরিবারের লোকেরা। সম্পূর্ণ ঘটনার তদন্তের রাজগঞ্জ থানার পুলিশ।
ভিডিও দেখুন এখানে



×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator