অনুষ্ঠিত হল বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ৬৪ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! অনুষ্ঠিত হল বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ৬৪ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা

অনুষ্ঠিত হল বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ৬৪ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা

Monday, January 15, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বিভাস দাস ও অনুপম রায়, বেলাকোবা: বেলাকোবা উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ৬৪ তম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন সোমবার বেলাকোবা হাইস্কুলের মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়। স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা রায় বলেন, ১৪-১৭ ও ১৯ বয়স ভিত্তিক তিনটি বিভাগে যথাক্রমে ৮,১২ ও ১৩ টি নিয়ে মোট ৩৪টি ইভেন্ট রয়েছে, যেখানে স্কুলের ১০০ জন প্রতিযোগিনী অংশগ্রহণ করে। অবশ্য তারা বাছাই পর্ব শেষে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পরেছে। এদিনের ইভেন্ট গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল তিন হাজার মিটার হাটা প্রতিযোগিতা ও তিন হাজার মিটার রান। এছাড়াও ছিল একশো মিটার, দুশো মিটার, হাইজাম, লংজামও।

এদিনের ইভেন্ট ভিত্তিক যারা প্রথম ও দ্বিতীয় হয়েছে তারা আগামী ১৯ ও ২০ জানুয়ারি বেলাকোবা হাই স্কুল মাঠে জোনাল স্পোর্টস এ অংশ নিতে পারবে বলে স্কুলের ক্রিয়া শিক্ষিকা পূর্ণিমা দাস জানান। এছাড়াও স্কুলের তরফ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়। এদিনে প্রতিযোগিতার পাশাপাশি স্কুলের ছাত্রীরা ড্রিল, ডান্স এবং লোকনৃত‍্যও এবং নেপালি পরিবেশন করেন। প্রতিযোগিতা দেখতে প্রাক্তন ছাত্রীরাও উপস্থিত হয়েছিলেন। হাইস্কুলের রোড দিয়ে কার্যত ভীড় উপচে পরেছিল। 

ক্রিয়া প্রতিযোগিতার পাশাপাশি উচ্চ বালিকা বিদ‍্যালয়ের ছাত্রীদের জন্য সাইকেল স্ট্যান্ডএর উদ্বোধন করেন বিধায়ক খগেশ্বর রায়। তিনি জানান, স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দে র আবেদনের ভিত্তিতে তার এলাকার স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৩ লক্ষ ৪৯ হাজার টাকা ব‍্যায়ে সাইকেল স্ট্যান্ডটি তৈরি করা হয়েছে। এর জন্য স্কুলের পক্ষ থেকে স্কুলের সভাপতি প্রসেনজিৎ দে 'বিধায়ক কে' ধন্যবাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ দে সহ স্কুলের শিক্ষিকা। ছিলেন সমাজসেবী অরিন্দম ব‍্যানার্জী, পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান পাপীয়া সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রনবীর মজুমদার। সম্মান জানানো হয়েছে প্রাক্তন শিক্ষিকাদেরও।