বাংলা-বিহার সীমান্তে অবৈধভাবে মহিষ পাচারের চেষ্টা, গ্রেফতার ১

Monday, January 29, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
খড়িবাড়ি, ২৯ জানুয়ারি ২০২৪: বাংলা-বিহার সীমান্তে অবৈধভাবে মহিষ পাচারের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম হারস টিসাম (২৫), হরিয়ানার বাসিন্দা। জানা গেছে, রবিবার রাতে খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তে চক্করমারি চেকপোস্টে নাকা চেকিং চলাকালে একটি ট্রাক আটক করে খড়িবাড়ি থানার পুলিশ। ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৮টি মহিষ। মহিষগুলির কোনো বৈধ কাগজপত্র ছিল না।

পুলিশের ধারণা, হরিয়ানা থেকে অসমে অবৈধভাবে মহিষ পাচারের চেষ্টা করছিল টিসাম। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। ঘটনায় পুলিশের তদন্ত চলছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator