বেলাকোবার কলসেন্টারের ঘটনায় মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো পুলিশ

January 17, 2024
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
রাজগঞ্জ, ১৭ জানুয়ারি: রাজগঞ্জ ব্লকের বেলাকোবার সাহেববাড়ি এলাকায় গত বছরের ডিসেম্বরে বেলাকোবা ফারি ও রাজগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি অবৈধ কলসেন্টারের পর্দাফাঁস করে। সেই ঘটনায় পাঁচ যুবতী ও তিন যুবককে গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে বেশকিছু মোবাইল ফোন ও সিম কার্ড ও দুটি ল্যাপটপ সহ অন্যান্য সামগ্রী। এবং বাজেয়াপ্ত করা হয়েছিল একটি চার-চাকা গাড়িও।

এবার সেই বেলাকোবার অবৈধ কলসেন্টারের ঘটনায় মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে সোমবার শিলিগুড়ি সংলগ্ন আশিঘর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্ত ধৃতের নাম সৌরভ দাস, সে শিলিগুড়ি সংলগ্ন ছোটোফাঁপড়ি এলাকার বাসিন্দা। ধৃতকে আদালতে পেশ করে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্তে পুলিশ
Advertisement