মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন

Friday, January 19, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ

রাজ্য, ১৯ জানুয়ারী: জানা গিয়েছে নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ-সংসদেপ বৈঠকের পর, সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে পরীক্ষা শুরুর নতুন নির্ঘন্ট প্রকাশ করে পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পূর্বের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা (Secondary Examination) বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, সেই সময়ের পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১ টায়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) ক্ষেত্রেও একই রকম। পূর্বের সময়সূচি অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেলা ১২ টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু, পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল ৯ টা বেজে ৪৫ মিনিটে। শেষ হবে দুপুর ১টায় ৩০ মিনিটে।

  • মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট।
  • আগের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল, বর্তমানে তা শুরু হবে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে।
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বেলা ১২টার বদলে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে শুরু হবে।

মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি এবং শেষ পরীক্ষা ১২ ফেব্রুয়ারি। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে এবং ২৯ ফেব্রুয়ারি শেষ হবে।