পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের! গুরুতর আহত মা!

Saturday, January 13, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
ছেলে এবং বউকে নিয়ে নিমন্ত্রণ বাড়ি থেকে ফেরার পথেই ঘটলো অঘটন, জলপাইগুড়ি মোহিত নগর এলাকার বাসিন্দা এর দীপক দাস তার ৮ বছরের পুত্র সন্তান ও তার স্ত্রী-কে স্কুটিতে চাপিয়ে বেলাকোবা সারিয়াম এলাকায় একটি জন্মদিন পার্টি রক্ষা করে বাড়ি ফিরছিলেন। ঠিক ওইসময় ঘটলো বিপত্তি। বাড়ি ফেরা হলো না আর বাবা ও ছেলের! স্থানীয় সূত্রে জানা যায়, দশদর্কা মোড় সংলগ্ন এলাকায়, আচমকাই একটি দ্রুত গতির লড়ি তাদের স্কুটিতে ধাক্কা মেরে পালিয়ে যায়। লড়ির ধাক্কায় সঙ্গে সঙ্গে স্কুটির ৩ আরোহী রাস্তায় ছিটকে পড়ে। এরপর একের পর এক গাড়ি তাদের পিশে দিয়ে যায়।

শুক্রবার রাত প্রায় আটটা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি - শিলিগুড়ির জাতীয় সড়কের দশদরগার কাছে। স্থানীয়দের চেষ্টায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে কর্তব্যরত চিকিৎসক, দীপক দাস ও তার ছেলে ধীমান দাসকে মৃত বলে ঘোষণা করেন। এবং অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় থাকা অনিমা রায়-কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয় বলে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে সূত্রে জানা যায়। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই এলাকায় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং ট্রাফিক পুলিসের উপস্থিতির দাবি জানান বাসিন্দারা। যদিও পরে পুলিস আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। পুলিসের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator