আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলা সভাপতি বদল হতেই, দল ছাড়লেন প্রাক্তন জেলা সভাপতি

Tuesday, January 30, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন রাজগঞ্জের তপন দে। দলীয় সূত্রে জানা যায়, তপন দে দীর্ঘদিন থেকেই শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে দল থেকে এবারে বড় দায়িত্ব পেলেন তিনি। নতুন জেলা সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকে রাজগঞ্জ ব্লক নেতৃত্ব ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে তদন দে কে সংবর্ধনা জানান। এই বিষয়ে INTTUC এর নতুন জেলা সভাপতি তপন দে জানায়,দীর্ঘদিন হল শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি। দল আমাকে জেলার বড় দায়িত্ব দিয়েছে। সেই কারনে দলের সকলকে ধন্যবাদ জানাই। সবাইকে নিয়ে শ্রমিকদের স্বার্থে কাজ করে যাবো।
অন্যদিকে, তৃণমূলের শ্রমিক সংগঠনের জলপাইগুড়ি জেলা সভাপতি বদল হতেই, সভাপতি পদ যেতেই সোমবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন আইএনটিটিইউসির প্রাক্তন জেলা সভাপতি রাজেশ লাকড়া। এই বিষয়ে তাঁর বক্তব্য, "তৃণমূলের যখন আদিবাসী নেতার দরকার নেই তখন আদিবাসীদেরও তৃণমূলের দরকার নেই। আমি তৃণমূল ছেড়ে দিলাম। তৃণমূলের সঙ্গে আজ থেকে কোনও সম্পর্ক নেই আমার। আমি আদিবাসীদের দাবিদাওয়া নিয়ে ভারতীয় মূল আদিবাসী বিকাশ পরিষদের ছাতার তলায় এসে লাগাতার আন্দোলন শুরু করব।"

এবিষয়ে জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, “যুব, মহিলা, ছাত্র, আইএনটিটিইউসির সবটা তো রাজ্যস্তরেই ঘোষণা করা হয়। এখন তো সেলগুলোরও ঘোষণা রাজ্যস্তরে হয়। আজ তো আইএনটিটিইউসির পাশাপাশি সংখ্যালঘু সেলেরও রাজ্য কমিটি, ব্লক প্রেসিডেন্টের তালিকা ঘোষণা হয়েছে। সামনে লোকসভা ভোট। দল হয়ত ভাবনাচিন্তা করেই এটা করেছে।”

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator