UPSC-তে ‘ভারতশ্রেষ্ঠ’ বঙ্গতনয়! চাষীর ছেলের কীর্তিতে বাংলার মুখ উজ্বল

Sunday, January 28, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
দেবদূত সাহাকে শুভেচ্ছা-জ্ঞাপন।
UPSC-Debdut Saha: সাফল্যের শিখরে ফের এক বঙ্গসন্তান। গ্রামের ছেলের এমন বেনজির সাফল্যের জোর চর্চা। নিতান্ত অভাবী পরিবার থেকে উঠে এসেছেন এই বঙ্গসন্তান। মাত্র ২৫ বছর বয়সে সর্বভারতীয়স্তরের এই পরীক্ষায় নজিরবিহীন সাফল্যের শিখর ছুঁয়েছেন বাংলার এই যুবক। দাঁতে দাঁত চেপে নিজেকে সর্বভারতীয়স্তরের পরীক্ষায় সাফল্য পাওয়ার যোগ্য দাবিদার করে তুলেছেন তিনি। তিনি হলেন, বীরভূমের (Birbhum) মহম্মদবাজারের (Mohammad Bazar) বিষ্ণুপুরের বাসিন্দা দেবদূত সাহা (Debdut Saha)।
তবে তাঁর এই লড়াইয়ে শুরু থেকে পাশে পেয়েছেন গোটা পরিবারকে। বাবা-মা ও ঠাকুমা আগাগোড়া তাঁর পাশে থেকেছেন। প্রশ্নাতীত এই সাফল্যের দিনেও পা মাটিতেই রয়েছে এই কৃতী পড়ুয়ার। সুযোগ মিললে নিজের গ্রামের জন্যও কিছু কাজ করতে চান তিনি। চাকরির পাশাপাশি দাঁতে দাঁত চেপে নিজেকে ইউপিএসসি (UPSC) পরীক্ষার জন্য তৈরি করছিলেন। তাতেই মিলে গেল নজিরবিহীন সাফল্য। UPSC-এর ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল সার্ভিস (Indian Statistical Service) পরীক্ষায় গোটা দেশের ৩৩ জন কৃতীর তালিকায় নাম রয়েছে মহম্মদবাজারের কুলকুড়ি গ্রামের দেবদূত সাহারও।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator