মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী

Friday, February 02, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। এদিন শুক্রবার ঘটনাটি ঘটে সাহুডাঙ্গি-আমবাড়ি রাজ্য সড়কের সাহুডাঙ্গি সংলগ্ন আমেতি মোড় এলাকায়। জানা গিয়েছে আহত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম বিকি রায়। তার বাড়ি মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের শিমুলগুড়ি এলাকায়।

জানা গিয়েছে, বিকি রায় আমবাড়ি ফালাকাটা চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সাহুডাঙ্গি হাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল বিকি এবং আরও এক পরীক্ষার্থী। সাহুডাঙ্গী সংলগ্ন আমেটি মোর এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে পড়ে যায় বাইকটি। ঘটনায় আহত হয় বিকি। ঘটনার পর তাকে উদ্ধার করে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator