বেলাকোবা - গেটবাজার রাস্তা কেড়ে নীল! ফের দুইটি তরতাজা যুবকের প্রাণ!

Saturday, February 17, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অকাল পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর। ঘটনা ঘিরে শোকের ছায়া রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি এলাকায়। মৃত দুই যুবকের নাম দীপঙ্কর রায় ও বাপি রায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বাইকে করে দুই বন্ধু কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় নটা নাগাদ মান্তাদাড়ি এলাকায়, একটি গাড়িকে সাইড দিতে গিয়ে, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, তাদের গাড়িটি। ঘটনায় দুজনই রাস্তায় ছিটকে পড়ে। এই খবর এলাকায় ছড়াতেই ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয় মান্তাদাড়ি এলাকায়।

পরবর্তীতে স্থানীয় ও পুলিশের সহযোগীতায় দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। একই এলাকার দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই রাস্তায় আর কত সাধারণ মানুষের প্রাণ গেলে হুস ফিরবে প্রশাসনের প্রশ্ন যেনো সাধারণ মানুষের মনে মধ্যে থেকেই যাচ্ছে! গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভোরের আলো থানার পুলিশ।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator