বেলাকোবা থেকে আসাম যাওয়া এখন আরো সহজ!

Thursday, February 22, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
অনুপম রায়, বেলাকোবা: বেলাকোবা ও আমবাড়ি স্টেশনে নতুন স্টপেজ দেবে নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও প্যাসেঞ্জার এক্সপ্রেস। এদিন বৃহস্পতিবার এর উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। এদিন বেলাকোবা স্টেশন ও আমবাড়ি ফালাকাটা থেকে আনুষ্ঠানিকভাবে নিউ জলপাইগুড়ি-বঙাইগাঁও এক্সপ্রেস (১৫৭০৩/১৫৭০৪) ট্রেনের ফ্ল্যাগ অফ করেন সাংসদ। করোনা কাল থেকে বেশ কিছু ট্রেনের পরিষেবা থেকে বঞ্চিত হয়েছিল জলপাইগুড়ি জেলার বেলাকোবাবাসী। যার মধ্যে তিস্তা তোর্সা, আসাম লোকালও ছিল। অবশেষে তিস্তা তোর্সার পর এনজেপি ভায়া বেলাকোবা বঙ্গাইগাও প‍্যাসেঞ্জার ট্রেনের নতুন স্টপেজ পেল বেলাকোবাসী।

ফলে যেমন বেলাকোববাসীর সুবিধা হল ঠিক তেমনি লোকসভা ভোটের আগে সাংসদের এই উদ‍্যোগ যেন বিজেপি অ‍্যাডভান্টেজ পেল। এদিন বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বেলাকোবা স্টেশনে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন স্টপেজের ঘোষনার পর উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদের পাশাপাশি রেল দপ্তরের আধিকারিকেরাও ছিলেন। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন এনজেপি থেকে ছেড়ে বেলাকোবা স্টেশনে এসে দাড়াবে এবং পরবর্তীতে অসমে যাবে। চাহিদা মতো স্টপেজ পাওয়ায় খুশী বেলাকোবাসীরাও।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator