খবরটি শুনুন
অডিও সংস্করণ
বিভাস দাস ও অনুপম রায়: শনিবার টেডি ডে (Teddy Day)। ভালবাসার উপহার হিসেবে দারুণ জনপ্রিয় এই টেডি বেয়ার। প্রেমিক-প্রেমিকাকে উপহার দিলে যেমন উষ্ণতা বাড়ে সম্পর্কে, তেমনই উপহার হিসেবে শিশুদেরও দারুণ পছন্দ টেডি বেয়ার। আগামীকাল টেডি ডে। তার আগেই শুক্রবার থেকে বাজারে টেডির চাহিদা বেশ। শুধু বেলাকোবা নয়! জেলা জুড়ে বিভিন্ন শহরাঞ্চলের বাজারে শনিবার অপেক্ষায় সেজে উঠেছে টেডি বাজার।
বতর্মানে বাজারে তিন ধরনের টেডি বিয়ার পাওয়া যাচ্ছে। ছোটো ধরনের, মাঝারি ধরনের এবং বড়ো। ছোটো টেডি বেয়ারের দাম ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। মাঝারি গুলো ৩৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে। এবং এর থেকে বড়ো গুলি ৮০০ থেকে প্রায় ১৪০০ টাকার মধ্যে। টেডি বেয়ারের মধ্যে নানা রকমের এবং নানান রঙের পাওয়া যাচ্ছে। মূলত পান্ডা টেডি এবং ভাল্লুক টেডি বেশি জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন বলে জানান বেলাকোবার বটতলার টেডি বিক্রেতা নীলু দে।
ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine's Week) সকল দম্পতিদের জন্য খুব বিশেষ হয়ে থাকে। ৭ ফেব্রুয়ারির রোজ ডে থেকে শুরু হওয়া এই সপ্তাহ চলে ১৪ ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন ডে পর্যন্ত। আর ১০ ফেব্রুয়ারি টেডি ডে পালিত হয়। সদ্য প্রেমে জড়িয়েছে বেলাকোবার দামিনি রায়। টেডি ডে সম্পর্কে দামিনি অনেকটাই আবেগপ্রবণ হয়ে বলেন, প্রেমে প্রেমিক বা প্রেমিকাকে দেওয়া জন্য অনেক উপহার রয়েছে, তার মধ্যে প্রমিকাকে তার প্রেমিক বেশিরভাগ টেডি উপহারটি দিয়ে থাকেন। এই টেডি বিয়ার আপনার সঙ্গীকে আপনার কাছাকাছি থাকার এক অনুভব করাবে।
ঠিক তেমনি দীর্ঘ সাত বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়েছে জলপাইগুড়ি দেশবন্ধু পাড়া কালিবাড়ির বাসিন্দা দেবযানী সরকার। প্রতি বছরই তার প্রমিক টেডি ডে - এর দিন তাকে টেডি উপহার দেন। এরবছরও হয়তো তাকে উপহার দিবে বলেই জানান দেবযানী। তার কথায়, এই উপহার তাদের ভালোবাসার স্মৃতি জুগিয়ে রাখবে।
তবে টেডি ডের আগের দিন ছিল চোকোলেট ডে। এই দিনটিও প্রেম সপ্তাহের অনান্য দিনের মতো যুগলদের কাছে বিশেষ দিন। তাই চকোলেটে ডে এর দিনেও বাজারে চকোলেটের চাহিদাও ছিল বেশ। বেলাকোবা থেকে বিভাস দাস ও অনুপম রায়ের প্রতিবেদন!
