HS Examination 2024: শুরু হয়ে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা!

Friday, February 16, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
মাধ্যমিক পরীক্ষা শেষ হতে না হতেই পরীক্ষার্থী ও অভিভাবকদের টেনশন, কারুর বা অত্যন্ত আত্মবিশ্বাস সাথে নিয়েই শুরু হয়ে গেল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্য জুড়ে প্রায় ২৩৪১ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তায় দুরন্ত পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রশ্নফাঁস রুখতেও নেওয়া হচ্ছে একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ। সকাল ৯.৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ দুপুর ১টায়। পরীক্ষার্থীরা উত্তর লেখার জন্য সময় পাবেন মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। এ বছর রাজ্য জুড়ে মোট ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। গত বছর সংখ্যাটা ছিল ৮ লক্ষ ৫৩ হাজারের মতো। গত বছরের তুলনায় এ বছর কম সংখ্যক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন বলেই জানা গিয়েছে।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator