তৃণমূল থেকে বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়

Wednesday, February 28, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে তৃণমূল থেকে বিজেপিতে ফিরলেন কালিয়াগঞ্জের বিধায়ক (Kaliyaganj MLA) সৌমেন রায়। জানাযায় বিজেপির টিকিটে ভোটে জেতার ৬ মাসের মধ্যেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এদিন তিনি বিজেপিতে যোগ দেন। কলকাতায় শুভেন্দু অধিকারীর হাত ধরে ‘ঘর ওয়াপসি’ হল তাঁর।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর ২০২১ সালের ৪ সেপ্টেম্বর পার্থ চট্টোপাধ্যায় ও কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন সৌমেন রায়। তারপর থেকে তিনি তৃণমূলেই ছিলেন। এদিন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাঁকে বিজেপির সল্টলেক দপ্তরে গলায় গেরুয়া উত্তরীয় পড়ে বসে থাকতে দেখা যায়। শুভেন্দু জানান, সৌমেন রায়কে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ বিজেপি পরিষদীয় দলের সঙ্গে থেকে কাজ করার পরামর্শ দিয়েছিলেন।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator