১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পাকা রাস্তা তৈরির শিলান্যাস

Tuesday, February 13, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
পাকা রাস্তা তৈরির শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত পাতিলাভাষা এলাকায় রাস্তার কাজের শিলান্যাস করা হল। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানূকুলে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তাটি তৈরি করা হচ্ছে। এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা।এলাকার মানুষের দাবী ছিল।রাস্তাটি তৈরী হলে এলাকার মানুষের সুবিধা হবে। এদিন উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভা কুজুর সহ অন্যান্যরা।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator