সন্দেশখালির ঘটনার প্রতিবাদে বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচি বিজেপি মহিলা মোর্চার

February 24, 2024
Reading...
Breaking news! Latest news in West Bengal! Siliguri Local News! Jalpaiguri News, KhabarBanga.In - খবর বঙ্গ
সন্দেশখালির ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ির বিভিন্ন থানায় বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়। ভোরের আলো থানা, আমবাড়ি আউটপোস্ট, ভোরের আলো থানা ও রাজগঞ্জ থানায় বিক্ষোভ দেখান রাজগঞ্জের বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। জানা গিয়েছে, এদিন মিছিল করে থানায় যান বিজেপি কর্মী সমর্থকরা। থানার সামনে আসতেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। পরবর্তীতে বিজেপির একটি প্রতিনিধি দল থানার গিয়ে পুলিশ অধিকারীদের সঙ্গে দেখা করে।

এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা জানান, সন্দেশখালি ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে জুড়ে আজ প্রতিটি থানায় বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ শাসকদলের দলদাসে পরিনত হয়েছে। অন্যায়ভাবে মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে তারা ন্যায় বিচার পাচ্ছেন না। তাদের ন্যায় বিচারে দাবিতে আমাদের এই বিক্ষোভ মিছিল। এছাড়াও শেখ শাহাজাহান সহ বাকি দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে এই থানা ঘেরাও কর্মসূচি বলে জানান তারা।
Advertisement