Madhyamik 2024: ফের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী!

Thursday, February 08, 2024
..
🎙️
খবরটি শুনুন অডিও সংস্করণ
বেলাকোবা, ৮ ফেব্রুয়ারি: এদিন বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের "বেলাকোবা বয়স স্কুলে" মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন "বেলাকোবা বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের" ছাত্রী মধুলিনা সাহা। পরীক্ষার শেষ হওয়ার প্রায় ঘণ্টা খানেক বাকি থাকতেই শ্বাসকষ্ট ও মাথাব্যাথা অনুভব করতে শুরু করেন মধুলিনা। দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে বেলাকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেন মাস্ক লাগানো হয় এবং চিকিৎসা করা হয়। হাসপাতালে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ওই ছাত্রী আবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু ফের পরীক্ষা শুরু করার কিছুক্ষণ পরেই তিনি আবার অসুস্থ বোধ করতে শুরু করেন। পরিস্থিতি বিবেচনা করে তিনি পরীক্ষা শেষ করে খাতা জমা দেন ছাত্রী।

বেলাকোবা বয়েস স্কুলের কর্তৃপক্ষ জানান, পরীক্ষার প্রায় শেষ সময়ের কিছুক্ষন আগে অসুস্থ বোধ করেন ছাত্রী। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার পাশাপাশি পর্ষদের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় দিয়ে হাসপাতালের বেডেই পরীক্ষার বেবস্থা করে দেওয়া হয়। ছাত্রীর শারীরিক অবস্থা এখন একটু স্থিতিশীল। শরীর সুস্থ থাকলে পরবর্তী পরীক্ষাগুলো সেন্টারেই দেবে। যদি হাসপাতাল থেকে ছুটি না মেলে তাহলে নিয়ম অনুযায়ী বেবস্থা নেওয়া হবে।

এদিকে মেয়ের অসুস্থ হওয়ার খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মেয়ের বাবা, তিনি বলেন! মেয়ে অনেকদিন ধরেই পরীক্ষার টেনশনে ভুগছিল ডক্টরও দেখানো হয়েছে। আজ পরীক্ষা চলা কালীন হটাৎ করে শ্বাসকষ্টের সমস্যা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে এসে অক্সিজেন মাস্ক লাগানো হয়। শরীর একটু সুস্থ হতেই স্যারেরা হাসপাতালেই পরীক্ষা দেওয়ার বেবস্থা করে দেয়, কিন্তু মেয়ে একটু লিখেই ফের অসুস্থ বোধ করায় খাতা জমা দিয়ে দেয়। পরীক্ষার্থী মধুলিনা সাহা'র সঙ্গে কথা বললে তিনি বলেন, সমস্ত পরীক্ষাই ভালো হচ্ছিল আজকে হটাৎ করে অসুস্থ হওয়ায় পরীক্ষার সমস্ত উত্তর লিখতে না পারলেও পরীক্ষা ভালই হয়েছে, এখন একটু সুস্থ বোধ করছি।

×

Processing Your Link...

--

Please wait while we secure your destination.

Admin Access

Link Generator